সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৪১
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

বরিশালে পাথরবোঝাই ট্রাকের ভা‌রে ভেঙে পড়লো বেইলি ব্রিজ

ডেস্করিপোর্ট  ব‌রিশাল বানারীপাড়া সড়‌কে পাথর বোঝাই ট্রা‌কের ভা‌রে এক‌টি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে ভোরে থেকে ওই সড়‌কে যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ভো‌রে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের ব্রিজ‌টি খা‌লে ভেঙে পড়ে। ট্রাক‌টি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, ভো‌রে পাথর‌বোঝাই এক‌টি ট্রাক পি‌রোজপুর থে‌কে বরিশালে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বরিশাল সদরের সঙ্গে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়ক। এক দশক আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। ওইসময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। ওই ব্রিজ দিয়ে এতদিন গাড়ি চলাচল করছিল। তবে অস্থায়ী বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় বরিশালের সঙ্গে নেছারাবাদ ও বানারীপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে ব‌রিশাল এয়ার‌পোর্ট থানার ওসি কম‌লেশ চন্দ্র হালদার ব‌লেন, ট্রাকসহ ব্রিজটি ভে‌ঙে খা‌লে পড়েগেছে। ট্রাকটি উদ্ধার করার চেষ্টা চলছে।