নিজস্ব প্রতিবেদক:বরিশালে ৩ হাজার ভোল্ট বৈদ্যুতিক খুঁটি সংলগ্ন মাটি কাটার অপরাধে সান ব্রিকফিল্ড এর ম্যানেজার সুজন ফকির কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর )দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠী গ্রামে (দপদপিয়া ব্রীজের দক্ষিণ পাশে) কোস্ট গার্ডের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল সদর উপজেলার কর্নকাঠী গ্রামে সরকারি স্থাপনা সংলগ্ন ৩ হাজার ভোল্ট বৈদ্যুতিক খুঁটি সংলগ্ন মাটি কাটার অপরাধে, সান ব্রিকফিল্ড এর ম্যানেজার সুজন ফকির কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরিশাল সদর, মোঃ মোশারেফ হোসেন। প্রসিকিউশন প্রদান করেন কোস্ট গার্ডের প্রতিনিধি। উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর বলেন জনস্বার্থ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।