শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:১৬
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

কক্সবাজারে প্যারাসেলিংয়ে উঠার সময় পানিতে পড়ে তরুণী আহত

ডেস্করিপোর্ট  কয়েক দিনের ব্যবধানে আবারো প্যারাসেলিং দুর্ঘটনার শিকার হয়েছেন এক তরুণী। কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগরের কাঁকড়া পয়েন্টে উড়ন্ত প্যারাসেলিং থেকে ছিটকে সাগরে পড়ে এক পর্যটক তরুণী আহত হয়েছেন। পরে তাৎক্ষণিক আহত তরুণীকে উদ্ধার করেন উপস্থিত লোকজন। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, শিমুল নামের এক ব্যক্তির মালিকানাধীন স্যাটেলাইট ভিশন প্যারাসেলিং অ্যান্ড স্পের্টস নামের প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে দরিয়ানগরের সৈকতে সাগর তীরের বিশাল এলাকা দখল করে প্যারাসেলিং করে আসছে। এই প্যারাসেলিং করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটকসহ স্থানীয়রা। গত ১৬ সেপ্টেম্বর প্যারাসেলিং করার সময় এক নারী পর্যটক ছিটকে পড়ে গুরুতর আহত হন। ওই ঘটনা যেতে না যেতেই আবারো বুধবার বিকালে পর্যটক তরুণী প্যারাসেলিং করতে গিয়ে আহত হয়েছেন।

সূত্রমতে, বুধবার বিকালে এক পর্যটক তরুণী প্যারাসেলিং করতে উঠেন। কিছুক্ষণ পরই ছিটকে সাগরে পড়েন ওই পর্যটক। এতে তিনি বেশ আহত হন এবং সাগরের অধিক লবণাক্ত পানি তার মুখে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে কর্মচারীরা তাকে সরিয়ে নেন। তবে আহত পর্যটকের নাম-পরিচয় পাওয়া যায়নি। কর্মচারীদের অদক্ষতার কারণে সৈকতে ছিটকে পড়েন ওই পর্যটক- এমন অভিযোগ উপস্থিত লোকজনের।

স্যাটেলাইট ভিশন প্যারাসেলিং অ্যান্ড স্পের্টসের ম্যানেজার নুর মোহাম্মদ জানান, দুর্ঘটনার শিকার তরুণী তেমন আহত হননি। তবে পানিতে পড়েছেন।

তার পরিচয় জানতে চাইলে নুর মোহাম্মদ বলেন, দুর্ঘটনার শিকার তরুণীর পিতা নৌবাহিনীর কর্মকর্তা। তার আনুমানিক বয়স ১৬ বছর। এর বেশি কিছু জানি না। সম্পূর্ণ পরিচয় প্যারাসেলিং অফিসে গেলে বলতে পারব। সেখানে সব কিছু লেখা আছে। এখন আমি বাসায়।

এদিকে সৈকতের বিশাল স্থান দখল করে প্যারাসেলিং করার ব্যাপারে নুর মোহাম্মদ বলেন, এসবের সরকারি অনুমতি রয়েছে।

পর্যটক সেবায় নিয়োজিত সৈকতের বীচকর্মী মাহাবুবুল আলম বলেন, শিমুলের মালিকানাধীন প্যারাসেলিং থেকে এক পর্যটক পানিতে ছিটকে পড়েছে বলে শুনেছি। প্যারাসেলিংয়ে উঠার সময় পানিতে পড়ে যায় ওই পর্যটক।