রবিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ২:১৭
শিরোনাম :
ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার

কুষ্টিয়ায় ডিজিটাল ক্যাশ মানি”নগদ”হতে ৭ লক্ষ টাকা আত্নসাৎ কারী আটক

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় ডিজিটাল ক্যাশ মানি”নগদ”হতে ৭ লক্ষ টাকা আত্নসাৎ কারী এক প্রতারককে আটক করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি আরও জানান,বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এর নির্দেশনায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ১২ মাইল হতে ডিজিটাল ক্যাশ মানি “নগদ ” হতে ৭ লক্ষ টাকা আত্নসাতকৃত আসামি মোঃ ফারুক হোসেন (২৯), পিতা- মোঃ মোজাম্মেল হক, সাং- পশ্চিম বাহিরচর, ভেড়ামারাকে গ্রেফতার করা হয়।

আসামি ফারুক হোসেন ডাক বিভাগের লেনদেন “নগদ” এর একজন উদ্যোক্তা। ভেড়ামারা থানাধীন পশ্চিম বাহিরচর ১২ মাইল বাসস্ট্যান্ডে আসামির “ফারুক স্টোর” নামে একটি দোকান আছে।

গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে আসামি ফারুক হোসেন ডিএসও মোঃ রবিন হাসান এর ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন দিয়ে ৭ লক্ষ টাকার ই – মানি লাগবে বলে জানালে ১১ টার দিকে ৭ লক্ষ ই – মানি করে দেয়। ডিএসও রবিন হাসান উক্ত টাকা পরিশোধ করতে বললে আসামি ব্যাংক হতে টাকা উঠাতে দেরি হবে মর্মে রবিনকে মার্কেটের কার্যক্রম শেষে যাওয়ার সময় টাকা নিয়ে যেতে বলে। তিনি মার্কেটের কার্যক্রম শেষে দুপুরে গিয়ে আসামির দোকান বন্ধ পায় এবং ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ছিল।পরবর্তীতে থানায় অভিযোগ করলে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম Financial Crime এর ঘটনাটি দ্রুত FIR করে মামলা তদন্তের বিষয়ে অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। অফিসার ইনচার্জ ভেড়ামারা থানা মো: মজিবুল রহমান, এসআই (নিঃ) প্রকাশ রায় এবং সঙ্গীয় অফিসার – ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে নিখুঁত অভিযান পরিচালনা করে আসামি ফারুক হোসেনকে আটক করেন। আসমি মোঃ ফারুক হোসেন সুচতুর ভাবে ডিজিটাল পদ্ধতিতে ব্যবহৃত ই – মানি ২৮টি মোবাইল ফোনে আত্নসাতের উদ্দেশ্যে ট্রান্সফার করে। ভেড়ামারা থানা পুলিশ আসামির কাছ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করে।

এ সময় তিনি আরও জানান, আসামি ফারুক হোসেনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অবশিষ্ট টাকা উদ্ধারের নিমিত্তে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ, মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল, মোঃ মজিবুর রহমান, অফিসার ইনচার্জ ভেড়ামারা থানা, আরওআই মোঃ শহীদুজ্জামান এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।