রবিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ৩:০৫
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

দুমকিতে পূর্ব শত্রুতার জের ধরে মারামারি,যুবক আহত

মোঃ আজিজুল,দুমকি উপজেলা প্রতিনিধি  পটুয়াখালীর দুমকিতে পূর্ব শত্রুতার জেরে বেঞ্চে বসা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুমকি সরকারি জনতা কলেজের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনায় ১ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গেটে এ ঘটনা ঘটে।

আহত দীপ্ত কর্মকার (১৮)কে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করেন।

জানা গেছে, বৃহস্পতিবার পবিপ্রবির পশ্চিম গেটে দীপক কর্মকারের ছেলে দীপ্ত কর্মকারকে পূর্বশত্রুতার জেরধরে মো. খায়ের ,নুর-আলম, শরীয়াত,ইমন, সুধা, বায়জীদসহ অজ্ঞাত নামা ৫-১০জনের একটি দল দীপ্তর উপর হামলা করে।

এলাকাবাসী জানায়,তারা এলাকার আনাচে কানাচে আড্ডাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।

এ ব্যাপারে সরকারি জনতা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আ: লতিফ হাওলাদের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি শুনে আমি আমার কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদকে অবহিত করেছি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।