রবিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ৪:০৭
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

ঠাকুরগাঁওয়ে ১৩ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

ডেস্করিপোর্ট  ঠাকুরগাঁওয়ে ১৩ শিক্ষার্থী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে পাঁচজন সদর উপজেলার জগন্নাথপুর ইউপির বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী।

বাকি আটজন ঠাকুরগাঁও সরকারি বালিকা শিশু সদন পরিবারের সদস্য।

জানা গেছে, বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির দুজন ও পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থীর নমুনা দেওয়া হয়। নমুনা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

বুধবার থেকে ওই বিদ্যালয়ের দুই শ্রেণির ক্লাস সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা বেগম শম্পা জানান, নমুনা পরীক্ষায় দুজন ছাত্রী ও তিনজন ছাত্রের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা শিশু সদন পরিবারের আট ছাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তারা পার্শ্ববর্তী হাজিপাড়া আদর্শ হাইস্কুলের ছাত্রী। আক্রান্ত হওয়ার পর তাদের বিদ্যালয়ে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।

ঠাকুরগাঁও সরকারি বালিকা শিশু সদনের উপতত্ত্বাবধায়ক মোছা. রিক্তা বানু জানান, শিশু পরিবারের ২৫ ছাত্রীর নমুনা পরীক্ষার করা হয়। এর মধ্যে আট ছাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের আলাদা করে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।