রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, রাত ৮:০৯
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

প্রধানমন্ত্রী ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ পাওয়ায় ফুলবাড়ীতে ছাত্রলীগের আনন্দ মিছিল

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টেকসই উন্নয়নে বাংলাদেশের অর্জনের জন্য এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তাঁকে ‘মুকুট মণি’ হিসেবে ভূষিত করায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ফুলবাড়ী উপজেলা শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর বিকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে বিপুল সংখ্যক ছাত্রলীগ কর্মী-সমর্থকের অংশগ্রহনে বিশাল এক আনন্দ মিছিল কলেজ রোড থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছাত্রলীগের আনন্দ মিছিলের বঙ্গবন্ধু আর হাসিনা ধ্বনিতে প্রকম্পিত হয় গোটা ফুলবাড়ী শহর।

এরপর উপজেলা সদরের তিনকোনা মোড়ে (জিরো পয়েন্ট) সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বলেন,সারাবিশ্ব যখন করোনার করাল গ্রাসে বিপর্যস্ত ঠিক সেই সময়ে বঙ্গবন্ধুর সুযোগ্যকণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে গেছে দেশ। তাঁর নেতৃত্বে বিশ্বব্যাপি বাংলাদেশ আজ শুধু উন্নয়ন নয় টেকসই উন্নয়নের রোল মডেল। জননেত্রীর সুদৃঢ় নেতৃত্ব বর্তমান বিশ্বে অনুকরণীয়।

তিনি দেশরত্ন থেকে বিশ্বরত্নে পরিনত হয়েছেন। নানা প্রতিকূলতা মোকাবিলা করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে গতিশীল রেখেছেন। তাঁর সুদৃঢ় নেতৃত্ব বিশ্বময় সমাদৃত। ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টেকসই উন্নয়নে বাংলাদেশের অর্জনের জন্য ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তাঁকে ‘মুকুট মণি’ হিসেবে ভূষিত করায় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

এসময় তিনি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন এবং আগামীদিনে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের নির্দেশনায় সকল কর্মসূচীতে সকলের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনেরও আহ্বান জানান।