রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৫
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

উন্নত দেশ গঠন করতে হলে সকল প্রতিষ্ঠানে মহিলাদের অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে: এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, মহিলা সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শণ ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় আনসার ভিডিপি কো-অপারেটিভ সোসাইটি লিঃ ও জেলা তথ্য অফিস, কুষ্টিয়ার সহযোগীতায় গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয় মাঠ, কুমারখালী, কুষ্টিয়ায় ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, মহিলা সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শণ ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দেশীয় সঙ্গীতসহ উন্নত ডিসপ্লে প্রদর্শন করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মকবুল হোসেন পিএএ, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রধান অতিথি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নের্তৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন এই চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়েই তিনি পড়াশোনা করে আজ বাংলাদেশের সচিব হয়েছেন; নতুন প্রজন্ম যারা এখানে লেখাপড়া করছে তারা চেষ্টা করলে সবকিছু অর্জন করতে পারবে বলে বিশ্বাস করেন।

বিশেষ অতিথি হিসাবে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন বাংলাদেশে এখন প্রায় সাড়ে ১৭ কোটি লোকের বসবাস যার প্রায় অর্ধেক হচ্ছে মহিলা। বাংলাদেশের নারী শ্রমিক অত্যন্ত কর্মঠ যার কারণে গার্মেন্টস সেক্টরে বিশ্বে দেশ অনেক সুনাম অর্জন করেছে।

পুলিশ সুপার আরো বলেন টেকসই উন্নয়ন এবং উন্নত বাংলাদেশ গঠন করতে হলে গার্মেন্টসসহ সকল অফিস ও শিল্প প্রতিষ্ঠানে মহিলাদের সমহারে অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে।

সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম জেলা প্রশাসক, কুষ্টিয়া অনুষ্ঠানের গুরুত্ব বর্ণনা এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক, ছাত্র-ছাত্রী, মহিলা সমাবেশে আগত নারী সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।