রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৮
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

শেরপুরে ঋণের বোঝা সইতে না পেরে কৃষকের ‘আত্মহত্যা’

ডেস্করিপোর্ট  ঋণের বোঝা সইতে না পেরে বগুড়ার শেরপুরে মো. নুর আলম (৩৮) নামের কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

নিহতের পরিবার জানায়, নুর আলম পেশায় একজন কৃষক। নিজের ও অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বেশকিছুদিন ধরেই সাংসারিক খরচের টাকা সংগ্রহ করতে গিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়েন।

একপর্যায়ে একাধিক এনজিও ও বিভিন্ন দাদন ব্যবসায়ীর নিকট থেকে চড়া সুদে কয়েক লাখ টাকা ঋণ করে বসেন। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ঋণের ও সুদের টাকা পরিশোধ করতে পারছিলেন না। কিন্তু টাকার জন্য পাওনাদারদের পক্ষ থেকে প্র রকম চাপ দেওয়া হয়। এতে করে দিশেহারা হয়ে পড়েন তিনি। এমনকি পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পরিকল্পনা করেন।

এরই ধারাবাহিকতায় বিগত ২২ সেপ্টেম্বর দুপুরে তার ফসলি জমিতে বিষ দিতে গিয়ে নিজেই বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তার বিষপানের ঘটনাটি জানতে পেরে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় কৃষক নুর আলম মারা যান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় বগুড়া সদর থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে কৃষক নুর আলম আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তাই খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে জানান এই পুলিশ কর্মকর্তা।