রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:১৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দেশের উন্নয়নের জন্য যেকোনো ধরণের ত্যাগ স্বীকার করতে পুলিশ বাহিনী প্রস্তুত: বিএমপি কমিশনার

শামীম আহমেদ  বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, করোনার শুরুতে আমাদের ১০৭ জন পুলিশ সদস্য জীবন ত্যাগ করে শহীদ হয়েছেন।

এছাড়া কয়েক হাজার পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। দেশের উন্নয়নের জন্য যেকোনো ধরণের ত্যাগ স্বীকার করতে পুলিশ বাহিনী প্রস্তুত।

আজ রবিবার ( ২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, বিগত বছর গুলোতে পুলিশ বাহিনীর অর্জন ঈর্ষণীয়। এই অগ্রগতি থেকে পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। যেই দেশের আলো-বাতাসে শিক্ষা নিয়ে বড় হয়েছি সেই দেশের নিরাপত্তার চাহিদা পূরণে নিষ্ঠা, সততা ও ঈমাণের সাথে কাজ করার জন্যেই পুলিশ বাহিনীকে নিয়োজিত করা হয়েছে। পুলিশ সার্ভিস কোন চাকুরী নয় এটি একটি সেবা।

তিনি আরও বলেন, কোন পুলিশ সদস্যের অপেশাদার আচার-আচরণে আমাদের ঐতিহ্যতে আঘাত আসুক আমরা চাই না।

যে সকল সদস্য এমন আচরন করেন তাদের সংশোধন হয়ে সুশৃঙ্খলের পথে থেকে কাজ করতে হবে। নাহলে অতিদ্রæত তাদের চিহ্নিত করে আইন মোতাবেক বাহিনী থেকে বাদ দেয়া হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একজন গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমাদের নিয়ে যেন পরিবারের সকল সদস্যরা অহংকার করতে পারে সেই লক্ষ্য ও উদ্দেশ্য মাথায় রেখে কাজ করতে হবে।

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে জনগণের পুলিশে রূপান্তরিত হতে হবে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার মোঃ নজরুল হোসেন, মোঃ জুলফিকার আলী হায়দার, মোঃ মোকতার হোসেন, মোঃ জাকির হোসেন মজুমদার , এস এম তানভীর আরাফাত সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।