রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

উজিরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ডেস্করিপোর্ট  ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২৫ জন। রবিবার বিকাল সোয়া ৫টায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত পথচারী উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের নির্মল চন্দ্র হালদারের বড় ছেলে নিক্সন চন্দ্র হালদার(৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোকাল বাস বরিশাল থেকে ছেড়ে আসা জিসান পরিবহন-(বরিশাল-ব-১১-০০৬৭) এর সাথে বগুড়া থেকে ছেড়ে আসা তুহিন পরিবহন-(ঢাকা মেট্রো-ব-১৪-০২০৪) এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ৩জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্যান্য আহতদের মধ্যে নাসিমা বেগম(৩০), আনিসুর রহমান(৪৫), মিলন হাওলাদার(৩০), তুহিন(২৬) কে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।

তুহিন পরিবহনের যাত্রী আকবর জানান, দুর্ঘটনার সময় তাদের গাড়িতে ২৫/৩০ জন যাত্রী ছিল। ড্রাইভারকে বেপরোয়া গাড়ি চালানো থেকে একাধিকবার যাত্রীরা নিষেধ করলেও সে কর্ণপাত করেনি।

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সুমাইয়া জানান, সড়ক দুর্ঘটনায় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৮/১০ জন আহতকে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে গুরুতর ৩ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ কালাম সরদার, বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইউসুফ হাওলাদার, কাউন্সিলর রিপন মোল্লা’সহ প্রমূখ।

উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদ জানান, তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।