সোমবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ১২:০৩
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

আত্নবিশ্বাস বৃদ্ধি করার জন্য নিয়মিত প্যারেড অনুশীলন করতে হবে : এসপি খাইরুল

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডসহ অনান্য প্যারেড ও পিটি ইউনিফর্ম সার্ভিসের জন্য অপরিহার্য যা নিয়মিত চর্চা করলে শরীরের ফিটনেস ভাল থাকে এবং পুলিশ সদস্যদের কাজে আত্নবিশ্বাস বৃদ্ধি করে। সকল সার্কেল অফিস, পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, তদন্ত কেন্দ্র, ডিবি, ডিএসবি, কোর্ট, ট্রাফিক, মোটরযান শাখাসহ অন্যান্য সকল ইউনিটের পুলিশ সদস্য মাস্টার প্যারেডে অংশ গ্রহণ করেন।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন।

মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার কুষ্টিয়া অফিসার – ফোর্সদের উদ্দেশ্যে ইউনিফর্ম সার্ভিসে প্যারেডের গুরুত্ব, শৃঙ্খলা, নিজেদের স্বাস্থ্য, সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় জেলা পুলিশের সকল ইউনিটে প্যারেড, পিটি, খেলাধূলা নিয়মিত অনুশীলন করার জন্য সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশনা প্রদান করেন।


তিনি আরো বলেন পুলিশের প্রত্যেক সদস্যদের ড্রেস রুলস অনুযায়ী পোষাক পরিধান করতে হবে। পুলিশ সুপার আরো বলেন দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত ও পুলিশের হয়রানি – নির্যাতন মুক্ত পুলিশ প্রশাসন ব্যাবস্থা গড়তে হবে এবং বিট পুলিশিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।

তিনি প্রত্যেক পুলিশ সদস্যের কল্যাণের ব্যাপারে আন্তরিক হওয়ার জন্য প্রত্যেক ইউনিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার আরো বলেন করোনা ভাইরাস এখনো মানুষের মাঝে সংক্রমিত হচ্ছে। সুতরাং সকল পুলিশ সদস্যদের ইউনিফর্মে বাইরে ডিউটিতে গমন করলে আবশ্যিক ভাবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর, মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও(১), জেলা বিশেষ শাখা, রিজার্ভ ইন্সপেক্টর(আরওআই), আরআই, কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।