সোমবার, ১০ই মে, ২০২৬ ইং, ভোর ৫:৪২
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

বন্যা কবলিত প্রান্তিক গবাদি পশু পালন কারিদের মাঝে গো খাদ্য বিতরন

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)ফুলবাড়ী,(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে বন্য কবলিত প্রান্তিক গবাদি পশু পালন কারিদের মাঝে গো খাদ্য বিতরন করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১ টায় ফুলবাড়ী উপজেলা চত্তরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বন্যা, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রান্তিক গবাদি পশু পালনকারি ৫ ইউনিয়নের ২৬০ জনের মাঝে গোখাদ্য বিতরণ করেন উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন গোলাম রব্বানী সরকার চেয়ারম্যন উপজেলা পরিষদ ফুলবাড়ী, উপজেলা নিবার্হী অফিসার সুমন কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হাওলাদার, ভেটেনারি সার্জন মাহামুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সারোয়ার পারভেজ,তদন্ত কর্মকর্তা ফুলবাড়ী থানা, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যন এজাহার আলী, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যন হারুন অর রশিদ, কাশিপুর ইউপি চেয়ারম্যন গোলজার হোসেন, ভেটেনারি ভি,এফ,এ গৌতম কুমার মোহন্ত, বিজিবির সদস্য সহ আরো অনেকে।