শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:২৪
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বরিশালের ভাটারখাল থেকে সরকারি চাল উদ্ধার, আটক ১

শামীম আহমেদ  বরিশাল নগরীর ১০ নং ওয়াডের ভাটারখাল এলাকায় বাসিন্দা মুদি দোকানির মোশারফের ওরফে মোশার বাসা থেকে ২ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মোশারফ বেপারী নামের ওই মুদি দোকানিকে আটক করা হয়েছে।

বুধবার বেলা আড়াইটার দিকে পুলিশ চালগুলো উদ্ধার করে।

কোতয়ালি মডেল থানা পুলিশ জানায়, স্থানীয়রা খাদ্য অধিদপ্তরের দুটি চালের বস্তা মোশারফের ঘরে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে চালের বস্তা দুটি উদ্ধার করে।

মোবাইল পুলিশের ওসি (ওসি) লোকমান জানান, চালের বস্তা দুটি মোশারফের বাসায় কী ভাবে আসল তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়ায় যায়নি। তবে মোশারফ দাবি করছে, তার বাসার পেছনে কেউ চালগুলো রেখে গেছে।

ওসি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মোশারফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।