শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:৪১
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বরিশালে দেড় কেজি গাঁজাসহ কারবারী আটক

শামীম আহমেদ  বরিশালে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন জাবেরপাড় নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোফাজ্জেল হাওলাদার (৪৫) সদর উপজেলার চরমোনাই শালুকা গ্রামের মৃত মোখলেস হাওলাদারের পুত্র এবং জাবেরপাড় জনৈক শাহীনের বাসার ভাড়াটিয়া বাসিন্দা। এ সময় অপর মাদক ব্যবসায়ী মোখলেসের ভাই সাইফুল পালিয়ে যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শহিদুল ইসলাম সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন জাবেরপাড় নামক স্থানে অভিযান চালায়।

এ সময় মাদক ব্যবসায়ী মোফাজ্জেল তার সাথে থাকা গাঁজার ব্যাগটি ফেলে দিয়ে নিজেকে নির্দোষ দাবী করেন। তবে তার আপন ভাই মাদক ব্যবসায়ী সাইফুল পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় আটককৃত মোফাজ্জেলের কাছ থেকে আনুমানিক দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

অভিযানে উপস্থিত ছিলেন এএসআই মজিবুর রহমান, এএসআই স্বপন পাল, কনস্টেবল ফরিদ হোসেন, ফারুক হোসেন, সুদর্শন চক্রবর্তী এবং পলাশ বাগচি। আটককৃত মোফাজ্জেল জানান, তার ভাই সাইফুল কয়েকদিন পূর্বে তার কাছে ব্যাগটি রেখে যায়। আজ বুধবার দুপুরে এসে তা বিক্রির জন্য নিয়ে বের হলে পুলিশ তাকে আটক করে। তার ভাই সাইফুল জাহাজে চাকরি করে এবং তিনি নগরীর পাইকারী কাঁচাবাজারে কাজ করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।