সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ৯:০৮
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

বরিশালে “স্থানীয় পর্যায়ে জনসেবা কার্যক্রম বাস্তবায়নে সরকারি নীতি নির্দেশনা সংক্রান্ত ওরিয়েন্টশন” অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালে “স্থানীয় পর্যায়ে জনসেবা কার্যক্রম বাস্তবায়নে সরকারি নীতি নির্দেশনা সংক্রান্ত একটি ওরিয়েন্টশন” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বে-সরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশ এর বঞ্চিতজনের অধিকার (ইপিআর) প্রকল্পের উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় সেইন্ট-বাংলাদেশ এর প্রধান কার্যালয়ের প্রশিক্ষন কক্ষে “স্থানীয় পর্যায়ে জনসেবা কার্যক্রম বাস্তবায়নে সরকারি নীতি নির্দেশনা সংক্রান্ত একটি ওরিয়েন্টশন” অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক এর সভাপতিত্বে ওরিয়েন্টশনে প্রধান অতিথি ছিলেন,বরিশাল জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো: শহীদুল ইসলাম।

ওরিয়েন্টেশন এর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেইন্ট- বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবীর।

ওরিয়েন্টেশন এর লক্ষ্য ও উদ্দেশ্যে এবং সংস্থা ও প্রকল্পের কার্যক্রম বর্ননায় ছিলেন এস.এম তাহাজ্জুদ হোসেন, প্রকল্প সমন্বয়কারী,ইপিআর প্রকল্প,বাবুগঞ্জ,বরিশাল।

ওরিয়েন্টশনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বাস্তবায়ন কৌশল নিয়ে বক্তব্য রাখেন আল মামুন তালুকদার, উপ পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়,বরিশাল। তার বক্তব্যে তিনি সুবিধা বঞ্চিত জনগনকে সেবা প্রদানের জন্য সরকারি নীতিমালা অনুসরন করে সমাজসেবা দপ্তরের মাধ্যমে প্রায় ৫৪ ধরনের সেবা প্রদান এর কথা উল্লেখ করেন।

তিনি অংশগ্রহনকারিদের উদ্দেশ্যে বলেন, জনগন যেন বিনা কারনে ভোগান্তির স্বীকার না হয়। আপনারা সার্বিক সহযোগিতা প্রদান করবেন সমস্যা দেখা দিলে অধিদপ্তরের সাথে যোগাযোগ করবেন।

প্রাথমিক স্বাস্থ্যসেবা ও কমিউনিটি ক্লিনিকের সেবা সম্পর্কে আলোচনা করেন ডা: মো: মাহমুদ হাসান, ডেপুটি সিভিল সার্জন,বরিশাল। তিনি বলেন, নিয়মিত ভাবে ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সভা করতে হবে এবং সমস্যাসমূহ চিহ্নিত করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট জমা দেওয়ার পরামর্শ প্রদান করেন।

ওরিয়েন্টশনে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো: শহীদুল ইসলাম বলেন,সুবিধা বঞ্চিতজনের অধিকার নিশ্চিত করতে সরকার যেমন বদ্ধপরিকার, তেমনি আমরাও সজাগ। কোনভাবেই যেন প্রকৃত সদস্যরা সরকারি সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সময়, পরিদর্শন ও খরচ (টিভিসি) নীতিতে চলতে হবে।

সভাপতির বক্তব্যে বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক বলেন,ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টাল দ্রুত হালনাগাদ করা, দ্বি-মাসিক ইউনিয়ন উন্নয়ন সমন্বয় সভা (ইউডিসিসি) নিয়মিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি ক্লিনিকে নোটিশবোর্ড ও অভিযোগ বক্স স্থাপনের উপর জোর তাগিদ আরোপ করেন।

ওরিয়েন্টেশনে আরো উপস্থিত থেকে সরকারি সেবার মান উন্নয়নে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ানম্যান, বাবুগঞ্জ, খালেদা ওহাব,বাবুগঞ্জ উপজেলা নাগরিক কমিটির বিশেষ সম্পাদক আরিফ আহমেদ মুন্না।

ওরিয়েন্টেশনে অংশগ্রহনকারি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ, কমিউনিটি ক্লিনিকের, সিএইচসিপিগণ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন সমাজ কর্মি, বাবুগঞ্জ, বরিশাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেইন্ট-বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী আহসান মুরাদ চৌধুরী।