বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০০
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে শিক্ষক পেটানো সেই বখাটে আটক

শামীম আহমেদ  স্কুল ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় শিক্ষক পেটানো আলোচিত ঘটনার চিহ্নিত বখাটে নয়ন কর্মকারকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গৌরনদী মডেল থানার এসআই মোঃ কামাল হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সূত্রমতে, টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিলো সুন্দরদী গ্রামের পালপাড়ার দীপক কর্মকারের বখাটে পুত্র নয়ন কর্মকার।

বিষয়টি ছাত্রীর অভিভাবকরা শিক্ষক কমল হালদারকে জানানো পর সে (শিক্ষক) বখাটে নয়ন কর্মকারকে সাশিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই বখাটে তার সহযোগিদের নিয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে শিক্ষক কমল হালদারের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে ডান হাত ভেঙ্গে দেয়। স্থানীয়রা তাকে (শিক্ষক) উদ্ধার করে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

আহত শিক্ষক কমল হালদার অভিযোগ করে বলেন, বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাঁপা দেওয়ার জন্য স্থানীয় কতিপয় ব্যক্তি মরিয়া হয়ে উঠছে। ইতোমধ্যে তারা বখাটে নয়নের পক্ষালম্বন করে হাসপাতালে এসে এবং আমার ভাড়াটিয়া বাসায় গিয়ে পরিবারের সদস্যদের মামলা দায়ের না করার জন্য হুমকি অব্যাহত রেখেছে।