রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৩১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

পদ্মায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

ডেস্করিপোর্ট  শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পদ্মায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন।

রোববার ভোর ৪টার দিকে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের দেওয়ানবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের টুকু বেপারির কান্দি এলাকার কাশেম পাঠানের ছেলে মহিউদ্দিন (২৪), একই ইউনিয়নের দেওয়ানকান্দির হাকিম দেওয়ানের ছেলে আল আমিন (৩২) এবং চাঁদপুর জেলার হাইমচর ইউনিয়নের বাসিন্দা নয়ন আহমেদ (২৭)।

আহত সাগরকে (২৫) চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে পদ্মা নদীতে মাছ শিকারে গেলে আকাশ খারাপ হতে থাকে। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে আশপাশে জেলেরা এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

উত্তর তারাবুনিয়া ইউনিয়নের বাসিন্দা সচিব শিপন মেহেদী বলেন, ভোরে মাছ ধরতে গেলে তাদের নৌকায় বজ্রপাত আঘাত হানে। এ সময় নৌকায় থাকা চারজনের মধ্যে তিনজন মারা যান। তাদের দাফনের প্রস্তুতি চলছে।

সখিপুর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।