রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:০৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

ডেস্করিপোর্ট  বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বন্দরের রায়পট্রি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে হালকা ভিজা অবস্থায় ৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে টরকী বন্দরের রায়পট্রি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক পাইকারি মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। অপর মাদক ব্যবসায়ী আরমান সরদার, মেরীনা বেগম ও খোকন বেপারীকে উক্ত গাঁজাসহ গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আরমান সরদার পৌরসভার সুন্দরদী (নবীনগর) মহল্লার কবির সরদারের পুত্র। মেরীনা বেগম পার্শ্ববর্তী কালকিনি উপজেলার জাজিরা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী এবং খোকন বেপারী পৌর এলাকার বড় কসবা মহল্লার লিয়াকত বেপারীর পুত্র।

এ ঘটনায় থানার উপ-পরিদর্শক খায়রুল আলম বাদি হয়ে মাদক দ্রব্য আইনে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।