সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৪৩
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

পূজামণ্ডপে আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পর্শে ৩ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  বগুড়ার শেরপুরে পূজামণ্ডপের আলোকসজ্জায় বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকালে উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই গ্রামের ক্ষিতিশ মাহাতো বুদু (৪৫), পলাশ মাহাতো (৩৫) ও ক্ষিতিশি মাহাতো (৪৪)। বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন খান।

জানা যায়, বিশালপুরের চুরকুটা গ্রামে একটি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজাকে ঘিরে ওই মণ্ডপের চারপাশে অস্থায়ীভাবে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। এই আলোকসজ্জার তারের পাশে কাপড় শুকানো তার ছিল।

সেই তারে কোনোভাবে বিদ্যুতের সংযোগ পেয়ে বিদ্যুতায়িত হয়ে থাকে। ওই তারের সঙ্গে সকালে প্রথমে মাহাতো বুদুর হাত লাগে। এতে তিনি বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করতে এগিয়ে যান পলাশ। তখন পলাশও বিদ্যুতায়িত হন।

এরপর তাদের দুজনকে উদ্ধার করতে গিয়ে ক্ষিতিশি বিদ্যুতায়িত হন। পরে ঘটনাস্থলে বুদু ও পলাশ মারা যান। আর উপজেলা হাসপাতালে নেওয়ার পথে ক্ষিতিশের মৃত্যু হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে কারও গাফলতি থেকে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।