সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৩৫
শিরোনাম :
নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বরিশালে অনুদানের চেক বিতরণ

শামীম আহমেদ  প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ২৫০ জনকে ৩০ লাখ টাকার সহায়তার জন্য অনুদানের চেক দেয়ার সিদ্ধান্ত হয়।

আজ সোমবার (১১ই) অক্টোবর বেলা সাড়ে ১১ টায় নগর ভবন চত্বরে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করেন।

সহায়তা হিসেবে ৫ হাজার থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত চেক দেয়া হচ্ছে। আজ ১৩৭ জনের মধ্যে ১৯ লাখ ৪৬ হাজার টাকা দেয়া হচ্ছে। অন্যদের সামনে দেয়া হবে।

এনিয়ে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই অনুদানের চেক তিনি দিচ্ছেন। যারা সহায়তার জন্য সিটি কর্পোরেশনে দরখাস্ত করেছিলেন তাদের আজ এই চেক দেয়া হচ্ছে। ভবিষ্যতেও এমন অনুদান দেয়া হবে বলেও জানান তিনি।