রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আমি দেশের ভালো চাই,দলের ভালো চাই, কাউকে ঝামেলায় ফেলতে চাইনি : মেয়র সাদিক

শামীম আহমেদ  বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, বরিশালে স¤প্রতি এত বড় গন্ডগোল হয়েছে আমি কিন্ত কোনো প্রতিবাদ করিনি। আমি যদি প্রতিবাদ করতে যেতাম তাহলে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো কস্ট পেতো। আমি যদি ফোরস করে বলতাম আমার কোনো দাবি নাই আমি শুধু ভিডিও ফুটেজটা দেখতে চাই।

আমি প্রেশার দিতে পারতাম যে আমি ভিডিও ফুটেজ দেখতে চাই।কিন্তু আমি জানি ভিডিও ফুতেজটা দেখলে কি হবে কারন আমি দেশের ভালো চাই,দলের ভালো চাই,আমি কাউকে ঝামেলায় ফেলতে চাইনি।

প্রধানমন্ত্রীকে কোনো বিব্রতকর পরিস্থিতে ফেলতে চাইনি।আমি চেয়েছি প্রশাসন ও সরকার দলীয় নেতাকর্মীরা মিলেমিশে শান্তিপূর্ণভাবে প্রধারমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে একত্রিত হয়ে কাজ করবে। কারণ রাজনীতি মানে হচ্ছে সমঝোতা।রাজনীতি মানেই উন্নয়ন। রাজনীতি মানেই মানুষের অধিকার আদায় করা।

রাজনিতি মানেই এই নয় যে, আমাকে মারধর করছে বলেই আমিও মারধর করবো। বরিশাল নগরীর কালি বাড়ি রোডস্থ মেয়রের বাসভবনে রবিবার বরিশালের বিভিন্ন পূজামন্ডপে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুদানের চেক প্রদানকালের অনুষ্ঠানের এক প্রর্যায়ে তার বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এ সময় বরিশাল মহানগর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও আসন্ন দুর্গাপূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিতি ছিলেন। মেয়র সাদিক বলেন,রাজনীতি পেটে ভাত দেয়ার জন্য না।

রাজনিতি হচ্ছে অধিকার আদায়ের জন্য। রাজনীতি হচ্ছে একটি আদর্শ। বংবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন সেই আদর্শ ধারন করে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, বরিশালের উন্নয়ন ও রাজনৈতিক কর্ম কান্ড সারা বাংলাদেশের মানুষ ফলো করে। সবাই দেখে যে বরিশালের মেয়র অভিনয় করে নাকি বরিশালের উন্নয়নের জন্য কাজ করছে।