শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৮
শিরোনাম :
শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি জনদুর্ভোগ লাঘবে নিজের বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার শিশু নিবাস পরিচালনা করছে: সমাজকল্যাণমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ফেনীতে মন্দির-দোকানে হামলা, দুই মামলায় আসামি ৪০০

ডেস্করিপোর্ট  শনিবার রাতে ফেনীতে চারটি মন্দির ও ১৫টি দোকানপাটে হামলা লুটপাটের ঘটনায় মডেল থানায় রোববার রাতে দুটি মামলা হয়েছে। ফেনী মডেল থানার দুজন উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলা দুটি করেন।

একটি মামলায় ২০০ থেকে ২৫০ জন এবং অপর একটি মামলায় ১০০ থেকে ১৫০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে শনিবারের ঘটনার পর আতঙ্কে আছেন ফেনী জেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন।

ফেনী শহরের মন্দিরগুলোতে পুলিশের পাহারা রয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহল। শহরের বড় বাজারের কালীমন্দির ও শহরতলির ফেনী-সোনাগাজী সড়কের কালীপাল গাজীগঞ্জ মহাপ্রভুর আশ্রম ও দুর্গামন্দিরে পড়ে আছে ধ্বংস চিহ্ন।

শহরের ট্রাংক রোড ও তাকিয়া রোডের মোড়ে শ্রীশ্রী কালীমন্দিরের সামনে পুলিশের পাহারা রয়েছে। ফেনীর বড় বাজারের কালীমন্দির, জগন্নাতবাড়ী মন্দির, বাঁশপাড়া মন্দিরসহ সব মন্দিরের সামনেই পুলিশের পাহারা বসানো হয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন বলেন, শনিবারের ঘটনায় করা দুই মামলায় প্রায় ৪০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।