শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০৭
শিরোনাম :
শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি জনদুর্ভোগ লাঘবে নিজের বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার শিশু নিবাস পরিচালনা করছে: সমাজকল্যাণমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ভারি বর্ষণের মধ্যে নদীতে তলিয়ে গেল ঘর

অনলাইন ডেস্ক  রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন এক জেলে।

রোববার দিনগত রাতে উপজেলার চর বয়ারমারী এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম কামাল হোসেন (২২)। তিনি চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক গ্রামের আব্দুর রশিদের ছেলে।

চরআষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান মোহা. সানাউল্লাহ জানান, রোববার দিনগত রাতে কামাল হোসেনসহ তিন জেলে মাছ ধরতে পদ্মায় নৌকা ভাসায়। কিন্তু প্রবল ঝড়ের কবলে পড়ে নৌকাখানী ডুবে যায়। এ সময় দুই জেলে সাঁতরে কূলে উঠতে পারলেও কামালের খোঁজ মেলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় জেলে কামাল হোসেনসহ আরও দুজন পদ্মা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়। রাত পৌনে ৮টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে চরবয়ালমারী এলাকায় মাছধরা নৌকাসহ তিনজন ডুবে যায়। এতে দুজন সাঁতরে ঘাটে উঠলেও কামাল নিখোঁজ হন।

স্থানীয়দের ধারণা, কামাল নদীতে ডুবে গেছে। তার খোঁজ চলছে।

গোদাগাড়ীর ওসি কামরুল ইসলাম বলেন, কামাল হোসেন নামে এক জেলে নিখোঁজের খবর পেয়েছি। স্থানীয়রা নদীতে কামাল হোসেনের খোঁজ করছেন।