মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৩৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

শাহরুখ পুত্রের স্বাস্থ্য নিয়ে চিন্তিত কারা কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক  মুম্বাইয়ের প্রমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেফতার হওয়ার পর থেকে হাজতই ঠিকানা হয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের বড় পুত্র আরিয়ান খানের। আর পাঁচ জন অভিযুক্তের মতো কারাগারেই দিন কাটছে তার। নেই বিশেষ কোনও আয়োজন। অন্য কয়েদিদের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হচ্ছে তাকে। খেতে দেওয়া হচ্ছে জেলের সাদামাটা খাবার। কিন্তু এই জীবনযাপনে অভ্যস্ত হতে পারছেন না ২৩ বছরের আরিয়ান।

জানা গেছে, জেলের খাবার খেতে পারছেন না শাহরুখ পুত্র। সেখানকার নিয়মকানুনের সঙ্গেও মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে তার। আরিয়ানের স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা নিয়ে চিন্তিত জেল কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই আরিয়ানকে জেলের অন্য ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে। বাকি অভিযুক্তদের সঙ্গে রাখা হচ্ছে না তাকে। পরতে হচ্ছে না জেলের পোশাক। আরিয়ান কারও সঙ্গে কথা বলছেন না। মাদককাণ্ডে গ্রেফতার তার সঙ্গীদের সঙ্গেও দেখা করতে চাইছেন না তিনি। বর্তমানে তার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। হাজতের কর্মীরা বিশেষ নজর রাখছেন তার উপর।

আরিয়ানের খাওয়াদাওয়ার খরচ বাবদ মানি অর্ডারে সাড়ে চার হাজার টাকা পাঠিয়েছেন শাহরুখ। এই মুহূর্তে জেলে বাড়ির খাবার খাওয়ার অনুমতি পাননি তিনি। আপাতত সেখানকার ক্যান্টিনের খাবার খেয়ে দিন কাটছে শাহরুখ পুত্রের। যেহেতু বিশেষ কিছু মুখে তুলছেন না, তাই তার শরীর নিয়ে চিন্তায় আর্থার রোড জেল কর্তৃপক্ষ।