বৃহস্পতিবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০৯
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

শেখ রাসেল বেঁচে থাকলে হতেন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি- প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

ডেস্করিপোর্ট  পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন,’শেখ রাসেল বেঁচে থাকলে হতেন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি।রাজনৈতিক কারণে ১০ বছরের শিশুকে এমন নির্মম হত্যা করার নজির আর দেখা যায় না। তাই আজ জন্মদিনের উপলক্ষেও শোকের ছায়া। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজ দেশের শুধু নয়, বিশ্ব নেতা হিসেবে রূপান্তর হয়েছেন৷ আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মেধা,অক্লান্ত প্রচেষ্টায় দেশ আজ ডিজিটাল হয়েছে যার সুফল সারা দেশ পাচ্ছে।’

আজ সোমবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর গ্রীণরোডস্থ পানিভবনের হলরুমে মন্ত্রণালয় আয়োজিত ‘শেখ রাসেল দিবস-২০২১’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক,এমপি এসব কথা বলেন।

‘৭৫ এর আগস্টের শোক উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,এমপি বলেন,’ ঘাতকেরা শিশু রাসেলকেও রেহাই দেয় নি কারণ বঙ্গবন্ধুর রক্ত। বঙ্গবন্ধুর রক্ত বেঁচে থাকলে কি হয় তার প্রমাণ মাননীয় প্রধানমন্ত্রী। ইতিহাসে মীরজাফরেরা মীরজাফর থাকবে চিরকাল।’

সিনিয়র সচিব কবির বিন আনোয়ার আগামী বছর থেকে দিবসটি আরো শিশু-কিশোরদের সমাগমে মুখরিত করা এবং চিত্রাঙ্কন বা আবৃতি প্রতিযোগিতার মাধ্যমে মেধা বিকাশে উদ্যমী পদক্ষেপ ব্যবস্থা করার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন।

মাঈনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে পানি ভবনস্থ শেখ রাসেল প্রতিকৃতিতে ফুলেল পুষ্পস্তবক অর্পন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।