বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৪১
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে

ডেস্করিপোর্ট  তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পীরগঞ্জের জেলে পল্লীতে হামলাকারীরা রেহাই পাবে না। দ্রুত জড়িতদের চিহ্নিত ও আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বটেরহাট মাদরাসা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না। পীরগঞ্জের এই হামলা জামায়াত-বিএনপির পরিকল্পিত। তারা সরকারের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বে সবাই একজোট হয়ে ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। হামলার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িতরা পার পাবে না।

ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপকমিটির সম্পাদক রাশেক রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার প্রমুখ।