বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:১৭
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

বরিশালে নানা আয়োজনে জাতির জনকের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:আজ ভয়াল ১৫ আগস্ট বাঙ্গালী জাতীর কলঙ্কময় দিন। আজ এই দিনে জাতি হারিয়েছে তার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীকে। বাংলাদেশটা স্বাধীন হবার পিছনে যে ব্যক্তিটির অবদান অপরিসীম, যিনি না থাকলে হয়তো বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হতো না তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ তার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯।

বরিশাল  জেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়।

আজ বৃহস্পতিবার ১৫ আগস্ট সকাল ৮ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু করা হয়ে।

প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন  বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা, বরিশাল বিভাগীয় কমিশনার , মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশাল রেঞ্জ ডিআইজি, মোঃ শফিকুল ইসলাম,বরিশাল বিএমপি পুলিশ কমিশনার, মোঃ শাহাব উদ্দিন খাঁন বিপিএম (বার), বরিশাল জেলা প্রশাসক , এস, এম, অজিয়র রহমানসহ সরকারি-বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।

সকাল ১০ টায় অশ্বিনী কুমার হলে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।বরিশাল সিভিল সার্জন  এর সহযোগিতায় রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার। আলোচনা সভার শুরুতে জেলা প্রশাসন এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারি প্রদর্শন শেষে জেলা প্রশাসন বরিশাল এর উদ্যোগে আমাদের বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

আলোচনা সভার শুরুতে ১৫ আগস্ট সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে অতিথিরা আলোচনায় অংশগ্রহণ করেন, আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার , মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

বরিশাল জেলা প্রশাসক , এস, এম, অজিয়র রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  বরিশাল রেঞ্জ ডিআইজি , মোঃ শফিকুল ইসলাম, , বরিশাল বিএমপি কমিশনার, মোঃ শাহাব উদ্দিন খাঁন বিপিএম (বার), বরিশাল পুলিশ সুপার, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার), বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক স্থানীয় সরকার , মোঃ শহিদুল ইসলাম, বরিশাল সিভিল সার্জন , ডাঃ মনোয়ার হোসেন, সাংস্কৃতিজন, এস এম ইকবাল, বীরপ্রতীক, কে এস মহিউদ্দীন মানিক, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার, মোখলেছুর রহমান, বরিশাল  মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি, আবুল কালাম আজাদসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।

পরিশেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পোর্ট রোড জামে মসজিদের পেশ ইমাম, মাওলানা সাইদুর রহমান কাসেমী। জোহরের নামাজের শেষে সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।