বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:১৭
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ঝালকাঠিতে জাতির জনকের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে প্রথমে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

জেলা প্রাশাসন ছাড়াও শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে নিরাবতা পালন করা করা হয়। পরে ১৫ আগস্টের শহীদ স্মরণে দোয়া-মোনাজাত করা হয়।

এছাড়া জেলা জজশিপ, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, পৌরসভাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে।