রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২২
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

দক্ষিণ অঞ্চলের স্বপ্নের পায়রা সেতু শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোঃআজিজুল দুমকী উপজেলা প্রতিনিধি  পটুয়াখালীতে বহুল প্রতীক্ষিত পায়রা সেতুর উদ্বোধন হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লেবুখালী নদীতে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন পায়রা সেতু। ফোরলেন বিশিষ্ট সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৪৭০ মিটার। প্রস্থে ১৯ দশমিক সাত ছয় মিটার, রয়েছে ৩১টি পিয়ার ও দুটি অ্যাবাটমেন্ট। নদীর দুই প্রান্তে আছে মোট ১ হাজার ২৬৮ মিটার এপ্রোচ সড়ক, টোলপ্লাজা ও প্রশাসনিক ভবন।

সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার চারশ ৪৭ কোটি টাকা। সেতু উদ্বোধন ঘিরে স্থানীয়দের মাঝে বইছে উচ্ছ্বাস। তারা বলছেন, পায়রার পাশাপাশি পদ্মাসেতু চালু হলে নবদিগন্তের সূচনা হবে সড়ক যোগাযোগে। বদলে যাবে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থাও।

২০১৩ সালের ১৯ মার্চ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়

এই সেতুতে থাকছে দেশে প্রথমবারের মতো বিশ্বমানের প্রযুক্তি হেলথ মনিটরিং সিস্টেম ও পিয়ার প্রটেকশন ব্যবস্থা। ফলে প্রাকৃতিক দুর্যোগ কিংবা ওভার লোডের যানবাহন চলাচলে সেতুর ভাইব্রেশনে কোনো ক্ষতির সম্ভাবনা থাকলে সে বিষয়ে হেলথ মনিটরিং সিস্টেম ওয়ার্নিং দেবে।

এটি বাংলাদেশের ২য় সেতু যা এক্সট্রা ডোজ ক্যাবেল সিস্টেমে তৈরি করা হয়েছে। নদীর মাঝখানে একটি এবং দুইপাড়ে দুটি পিলারের ওপর মূল সেতুটি দাঁড়িয়ে আছে। পিলারের দুই পাশে ১২টি ক্যাবল সংযুক্তসহ মোট ৩৬টি ক্যাবল ব্যবহার করা হয়েছে সেতুটিতে। নদীর গতিপথ সচল রাখতে পিলারগুলো ২০০ মিটার দূরত্বে স্থাপন করা হয়েছে। যাতে নদীর প্রবাহ বাধাগ্রস্ত না হয়।