বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সেবার মান বৃদ্ধিতে প্রযুক্তি নির্ভর ব্যাংকিংয়ের বিকল্প নেই

ডেস্করিপোর্ট  সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান বলেছেন,সোনালী ব্যাংক দেশের একটি বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ব্যাংকটির নাম করন করেছেন এবং তিনি আস্থা রেখেছেন এ ব্যাংকটির উপর যাতে করে এ ব্যাংকটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে।আলহামদুলিল্লাহ আমরা সকল কর্মকর্তা কর্মচারীরা উজ্জীবিত হয়ে সরকারের এ কাজ গুলো করার চেষ্টা করে যাচ্ছি।আমরা বিগত কোভিড কালীন সময় ব্যাংক বন্ধ রাখার কথা থাকলে ও আমরা ব্যাংক বন্ধ রাখিনি। আমরা বয়স্ক, ভাতা, বিধবা ভাতা সহ সরকারের সকল কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করেছি।ইতিমধ্যেই ব্যাংকটি তার নানাবিধ কর্মকাণ্ডে যথেষ্ট সুনাম অর্জন করেছে।আমরা সেই সুনামকে ধরে রাখতে চেষ্টা করছি।

রবিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় বরিশাল নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স বরিশাল অফিসের উদ্যোগে আয়োজিত সোনালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভায় ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,আমরা সবার শীর্ষে থাকতে চাই।সবার শীর্ষে থাকতে হলে ব্যাংকের সাধারন গ্রাহকদের সেবার মান বৃদ্ধি করতে হবে।সেবার মানকে আরো উন্নয়ন করতে হবে।তাহলেই আমরা কাংক্ষিত লক্ষ্যে পৌছতে সক্ষম হবো।সেবার মান বৃদ্ধিতে প্রযুক্তি নির্ভর ব্যাংকিংয়ের কোন বিকল্প নেই।তাই আইটি সেক্টর এর প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে।নতুন নতুন চিন্তা চেতনার মধ্যে দিয়ে মানুষকে সেবা দিতে হবে।

সোনালী ব্যাংক বরিশাল অফিসের জেনারেল ম্যানেজার এ,কে,এম, সেলিম আহমেদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইদ্রিস।

এছাড়াও সভায় বরিশাল সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার এজিএম মোঃ জাহাঙ্গীর আলম সরদার সহ বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলার শাখা ব্যাবস্থাপক গন উপস্থিত ছিলেন।