রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাজধানীর হোটেল থেকে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্করিপোর্ট  রাজধানীর তোপখানা রোডের একটি আবাসিক হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে হোটেল কর্ণফুলীর একটি কক্ষ থেকে আদনান সাকিব নামের ২৫ বছর বয়সী ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক ভূঁইয়া। এসময় তার কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে।

আদনান সাকিব নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্র। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলায়। বাবার নাম আব্দুল মালেক।

হোটেল কক্ষের দরজা ভেঙে সাকিবের ঝুলন্ত মরদেহ পাওয়ার কথা জানিয়ে পরিদর্শক মাহফুজ বলেন, সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। সাকিব বিবাহিত ছিলেন। তার স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার রাতে যোগাযোগ করতে না পেরে এবং মোবাইল বন্ধ পাওয়ায় তার স্ত্রী বুধবার সকালে থানায় জিডি করেছিলেন।

ওই কক্ষে একটি চিরকুট পাওয়ার কথা জানিয়ে পরিদর্শক মাহফুজ বলেন, সেখানে স্ত্রীকে ‘পৃথিবীর শুদ্ধতম’ মানুষ হিসাবে বর্ণনা লেখা হয়েছে, মৃত্যুর জন্য কেউ দায়ী না, মানসিক চাপের কথা বলা হয়েছে।

পরিবারের সঙ্গে কথা বলেও সাকিবের ‘মানসিক চাপের মধ্যে থাকার’ কথা জানতে পেরেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, গ্রাম থেকে সাকিবের পরিবারের সদস্যরা আসছেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, ওই শিক্ষার্থী হোটেলে উঠেছিল মঙ্গলবার। বুধবার রাতে হোটেলের লোকজন ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে রাত সাড়ে ১২টার দিকে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।