বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১:০৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংসদ অধিবেশন শুরু হচ্ছে ১৪ নভেম্বর

ডেস্করিপোর্ট  একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন আগামী ১৪ নভেম্বর রবিবার বিকেল ৪টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

গত ১৬ জাতীয় সংসদের চর্তুদশ অধিবেশন শেষ হয়। গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন মোট ৭ কার্যদিবস চালানো হয়। ওই অধিবেশনে ৯টি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৩২টি নোটিশ পাওয়া যায়।

ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ২৪ টি প্রশ্ন পাওয়া যায়, তারমধ্যে তিনি ১৬টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট ৫৮৪টি প্রশ্নের মধ্যে মন্ত্রীগণ ৩৮৯টি প্রশ্নের জবাব দেন।