শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:০৫
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

শশীভূষণে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বিয়ের বাদীতে বিষের কৌটা সঙ্গে নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এওয়াজপুর গ্রামে প্রেমিকের বাড়িতে এ ঘটনাটি ঘটছে।

প্রেমিক মো. হিজবুল্লাহ (২০) শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এওয়াজপুর গ্রামের মো. জুলফিকার আলী ভূট্রেুার ছেলে।

অনশনরত ওই কিশোরী ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চৌমুহনী এলাকার বাসিন্দা ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। এ ঘটনার পর থেকে প্রেমিক হিজবুল্লাহ গা ঢাকা দিয়েছেন। পিতা মো. জুলফিকার আলী ভূট্রেুা কোন বক্তব্য দিতে রাজি হননি। এ ঘটনায় ওই এলাকার সাধারন মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে এওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মাহাবুব আলম খোকন বলেন, ঘটনাটি শুনেছি। মেয়েটি কিশোর নবম শ্রেনীতে পড়ে তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলে কিশোরীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।