শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হচ্ছে রাজশাহীতে

ডেস্করিপোর্ট  রাজশাহীতে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকার মিসর দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র। এরপর রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসায় মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর ব্যাপারে আলোচনা করেন তারা।

এ সময় রাসিক মেয়র বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ শিক্ষানগরী রাজশাহীতে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক-শাখা চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষানগরী রাজশাহীর জন্য এটি হবে অনন্য একটি সংযোজন। এ ব্যাপারে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

আলোচনাকালে রাজশাহীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নের ভূয়সী প্রশংসা করেন মিসরীয় দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।

সাক্ষাৎকালে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো. মশিউর রহমান, দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ এএইচএম শহীদুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট শিরাজী শওকত সালেহীন এলেন, উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গনী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়টি ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। বাংলাদেশের মধ্যে রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসাতে শাখাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে আল আজহার বিশ্ববিদ্যালয় ও দারুস সালাম কামিল মাদ্রাসার সমন্বয়ে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হবে।