শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:২৫
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বরিশালে দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা উদ্ধোধন

শামীম আহমেদ  বরিশাল নগরীর নয় নং ওয়ার্ড কির্ত্তনখোলা নদীর কোল ঘেসে উঠা রসুলপুর কলোনিতে মইনুদ্দীন চিসতি (রহ,) খানকা শরীফ প্রথমবারের মত দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের বরিশাল শাখার মাদ্রাসা আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে।

আজ (১১) ডিসেম্বর শনিবার বিকাল চারটায় স্টীমারঘাট জামে মসজিদের খতিব হযরত মাওলানা শরফুদ্দীন বেগ দোয়া-মোনাজাতের মাধ্যমে উদ্ধোধন করেন।

মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় ও খাজা মাইনুদ্দীন চিসতি (রহ.) জামে মসজিদের সভাপতি হাজী কবির চাঁন চিশতির সভাপতিত্বে এ সময় আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দাওয়াতুল কুরআন মাদ্রাসার মহা- পরিচালক মুফতি মোহাম্মাদ আব্দুর রহমান আজাদ,মাওলানা আলাউদ্দিন আব্দুল হাকীম,বরিশাল শিল্পকলা একাডেমি প্রশিক্ষক মুহাম্মাদ আব্দুল খালেক বিশ্বাস, (মল্লিকা হিজড়া),দাওয়াতুল কুরআন (তৃতীয় লিঙ্গের মাদ্রাসার প্রধান প্রশিক্ষক মাওলানা আব্দুল আজীজ হোসাইনী সহ কাকলী (হিজড়া ও সালমা হিজড়া। উক্ত দাওয়াতুল কুরআন (তৃতীয়)লিঙ্গের মাদ্রাসায় বর্তমানে ৫০ জন শিক্ষার্থী ইসলাম শিক্ষা গ্রহন করছেন।