শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৪০
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বরিশালে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড

শামীম আহমেদ  বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলাম মৃর্ধাকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

আজ রোববার (১২ ডিসেম্বর) বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝড়া উপজেলার বাকাল এলাকার আলতাব মৃর্ধার ছেলে সাইদুল ইসলামের সাথে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ফজলু কাজীর মেয়ে আয়শা আক্তারের বিবাহ হয়।

বিবাহের পরে ৩ লক্ষ টাকা যৌতুক দাবি করে মারধর করেন। ২০১৬ সালের ৫ অক্টোবর যৌতুকের টাকা না দেয়ায় ডাবের পানির সাথে বিষ মিশিয়ে আয়শা আক্তারকে হত্যা করে।

এ ঘটনায় ওইদিন আগৈলঝাড়া থানায় আয়শার বাবা ফজলু কাজী বাদী হয়ে মামলা দায়ের করেন। আগৈলঝাড়া থানার মামলা নম্বর ০২। আজ ২০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ জানান, স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড প্রদান করায় রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।