শামীম আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিবাগত রাত আটটায় গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ডস্থ আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে উপজেলার বিভিন্ন গ্রামের দুইশ’ দুঃস্থ পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফরহাদ মুন্সী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, যুবলীগ নেতা ফিরোজ হাওলাদার, রাশেদ হাওলাদার, ছাত্রলীগ নেতা তালুকদার মোঃ সজিব, সাইমুন তালুকদার, টিপু সুলতান, শামীম দেওয়ান, ছালাম খান, শাওন তালুকদার, রাশেদ আকন, রবিউল ঘরামী, হেলাল তালুকদার, নোমান তালুকদার প্রমুখ। শেষে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।