বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৩০
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

মিডিয়ার মনোযোগ কাড়তেই সৃজিত এটা বলেছেন: সাকিব

স্পোর্টস ডেস্ক  দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে বায়োপিক বানাবেন বলে জানিয়েছেন কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি।

সবশেষ সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসেন সৃজিত।

সেখানেই তিনি নিজের এই পরিকল্পনার কথা প্রকাশ করেন।

তবে সাকিবের ধারণা, সৃজিত কথাটি বলেছিলেন কেবল মিডিয়ার মনোযোগ কাড়তে।

সম্প্রতি এক ক্রীড়াসাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন সাকিব আল হাসান।

সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, মিডিয়ার মনোযোগ কাড়তেই উনি (সৃজিত) এটা বলেছেন।’

মিডিয়ার মনোযোগ কাড়তেই সাকিবের বায়োপিকের কথা বলেছেন সৃজিত!

কেন এমন মনে হলো সে প্রশ্নে সাকিবের জবাব, তিনি তো আমাদের দেশেরই আরও চার-পাঁচজনের নাম বলেছেন। আমার মনে হয়েছে, যার নাম মাথায় এসেছে, বলে দিয়েছেন।

ভারত দলের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির বায়োপিকটি দেখেছেন বলে জানান সাকিব।

আর বাংলাদেশের দর্শকদের ক্ষেত্রে ধোনির বায়োপিকটির মতো কমার্শিয়াল ধরনের বানালে ভালো চলবে বলে মনে করেন সাকিব।

বলেন, ‘আমাদের দেশে বায়োপিক বানালে কমার্শিয়ালই বানানো লাগবে। ধোনিরটা দেখেছি। ভালোই লেগেছে। কারণ এটা কমার্শিয়ালি বানানো হয়েছে। আর এটাই ঠিক আছে। যেমন শচীনেরটা বানানো হয়েছে, আ বিলিয়নস্ ড্রিম না কী যেন, ওইটা আমাদের (ক্রিকেটার) জন্য ভালো। কিন্তু কমার্শিয়াল দিক থেকে ওই মুভি ভালো বলে মনে হয় না। ভারতে অনেক বড় মার্কেট হওয়ায় হয়তো এটাতেও বিজনেস হয়েছে। তবে আমাদের দেশে বায়োপিক বানালে কমার্শিয়ালই বানানো লাগবে।