শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৭
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

পঞ্চম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৫২ ইউপি চেয়ারম্যান

ডেস্করিপোর্ট  পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫২ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য ১০৯ জন বিনা ভোটে জয়ী হয়েছেন।

সোমবার পঞ্চম ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা সমন্বয় করে তা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ নিয়ে চলতি বছরের ইউপি নির্বাচনে সব মিলিয়ে ২৯৩ জন জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন।

প্রার্থিতা প্রত্যাহার শেষে পঞ্চম ধাপে ৭১৪টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩ হাজার ২০৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ হাজার ৮০৪ জন এবং সাধারণ সদস্য পদে ২৪ হাজার ৮৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চতুর্থ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ৪৮ জন জয়ী হন। এর আগে প্রথম ধাপে ৭১ জন, দ্বিতীয় ধাপে ৭৭ জন ও তৃতীয় ধাপে ১০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচন হবে আগামী ৫ জানুয়ারি।

ইসি আরও জানায়, চতুর্থ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এদিন থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনি আচরণ বিধিমালা দেখভালে মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ ধাপে চেয়ারম্যান পদে ৪ হাজার ১০১ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ৬৩৩ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বাকিদের প্রার্থিতা বাছাইয়ে বাতিল হয়।