রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৩৫
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

সারার পছন্দ বিবাহিত পুরুষ

বিনোদন ডেস্ক  সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান যেন বিতর্কমূলক মন্তব্য করতেই বেশি ভালোবাসেন। এবার সে মন্তব্যের তালিকায় আরও একটি যোগ হলো। পছন্দের পাত্র হিসেবে তিনি বলিউডের বিবাহিত নায়কদের নাম বলেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জি নিউজ।

সম্প্রতি কফি উইথ করণের বিশেষ পর্বে ‘অতরঙ্গী রে’ ছবির প্রচারে এসেছিলেন সারা আলি খান ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ধনুষ। সারা যখনই করণের শোয়ে আসেম ততবারই কোনও না কোনও মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়েন। এবারও তার ব্যতিক্রম হলো না।

করণ প্রশ্ন করেন নিজের স্বয়ম্বরে কাকে কাকে দেখতে চান সারা। সারার সাবলিল উত্তর শুনে চমকে যান ধনুষ ও করণ। কারণ সাইফ কন্যা বলেন, তিনি রণবীর সিং, বিজয় দেবেরাকোন্ডা, ভিকি কৌশল ও বরুণ ধাওয়ানকে দেখতে চান।

সারার মুখে এই নামগুলো শুনে তাকে সাবধান করেন করণ জোহার। মজা করে করণ বলেন, যাদের নাম নেওয়া হয়েছে তাদের স্ত্রীরা দেখছে। এর উত্তরে সারা বলেন, আশা করি তাদের স্বামীরাও দেখছেন। সারার বোল্ড উত্তর শুনে অবাক হন ধনুষও।

তবে শুধু সারার সয়ম্বর নিয়েই নয়, আরও অনেক বিষয় নিয়েই এই এপিসোডে মজা করেন করণ। ধনুষকে তিনি জিগেস করেন, যদি একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন যে তিনি রজনীকান্ত হয়ে গেছেন তাহলে কী করবেন। উত্তরে ধনুষ বলেন, তিনি রজনীকান্ত হয়েই থেকে যাবেন।