বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৩৮
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ফুলবাড়ীতে ২টি পলিথিন কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান মালামাল জব্দ

আল মামুন,ফুলবাড়ী প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ১১ সেপ্টেম্বর বুধবার পৃথক পৃথক ২টি অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত অবৈধ পলিথিন ব্যাগ উৎপাদিত কারখানার কাঁচামাল জব্দ ও নগত ১ লক্ষ ৩০ হাজার টাকা অর্থ জরিমানা করা হয় ।

দিনাজপুর র‌্যাব-১৩ সিপিসি-১ ক্যাম্প কোম্পানী অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন এর গোপন সন্ধানের ভিত্তিতে দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.মিজানুর রহমান, ও ভ্রাম্যমান আদালত এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ এর নেতৃত্বে বুধবার বেলা ২টায় পৌর শহরের দক্ষিন সুজাপুর আবাসিক এলাকার আনিসুর রহমানের বাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় মেসার্স তাজফিয়া এন্টারপ্রাইজ অবৈধ পলিথিন ব্যাগ তৈরীর কারখানার যন্ত্রপাতি ও উৎপাদিত কাচাঁমাল জব্দ এবং মালিক আনিছুর রহমানকে নগদ ৮০ হাজার টাকা অর্থ জরিমানাসহ সিলগালা করে।

একই দিনে বিকেল সাড়ে ৫টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট পৌর শহরের ঢাকা মোড়ে অভিযান চালিয়ে মায়ের দোয়া পলি প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ অবৈধ পলিথিন ব্যাগ তৈরীর কারাখানার যন্ত্রপাতি, কাঁচামাল জব্দ সিলগালা করে এবং মায়ের দোয়া পলি প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ প্রোপাইটর সুজাপুর গ্রামের মোকলেছুর রহমানকে নগত ৫০ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ এর নেতৃত্বে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।