বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

গ্রাম পুলিশকে জাতীয়করন সহ ৫দফা দাবীতে বরিশালে সমাবেশ

শামীম আহমেদ  গ্রাম পুলিশদের জাতীয় বেতন স্কেলের অন্তভূক্তকরণ,পুলিশের ন্যায় রেশনিং ব্যবস্থা চালু করণ, এককালীন অবসরভাতা ৭ ও ৮লক্ষা টাকা,কেন্দ্রীয় অধিদপ্তর গঠন ও কল্যাণ তহবিল গঠন করা সহ সহ ৫দফা আদায়ের দাবীতে সমাবেশ করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন বরিশাল জেলা কমিটি।

আজ রোববার (২৩) জানুয়ারী সকাল ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা সভাপতি মোঃ শাহজাহান সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী শাহজাহান কবির জহির, কেন্দ্রীয় সভাপতি বাবু ভবেন্দ্র নাথ বিশ্বাস। এছাড়া গ্রাম পুলিশের দাবীর প্রতি সমর্থন ও একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল বাসদ জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী।

এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা সাধারন সম্পাদক আব্দুল ছালাম হাওলাদার,সাংগঠনিক সম্পাদক আঃ রব মল্লিক প্রমুখ।