সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

মার্চে চাঁদে বিধ্বস্ত হবে স্পেসএক্সের রকেট

অনলাইন ডেস্ক  আগামী মার্চে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের একটি রকেট চাঁদে বিধ্বস্ত হবে। ২০১৫ সালে ফেলকন ৯ বুস্টার নামের রকেটটি মহাকাশে পাঠানো হয়। তবে মিশন শেষ করার পর পর্যাপ্ত জ্বালানী না থাকায় এটি পৃথিবীতে ফিরতে পারেনি।

ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি (ডিএসসিওভিআর) নামে নাসার একটি উপগ্রহকে কক্ষপথে স্থাপনের জন্য রকেটটি ব্যবহার করা হয়। এরপর থেকে রকেটের দ্বিতীয় পর্যায় বা বুস্টারটি গাণিতিকভাবে একটি বিশৃংঙ্খল কক্ষপথে ভেসে বেড়ায়।

বুধবার জ্যোতির্বিজ্ঞানী বিল গ্রে গাণিতিক হিসাব করে রকেটটির নতুন করে চাঁদে পতিত এবং ধ্বংস হওয়ার সময় নির্ধারণ করেন।

বুস্টারটি জানুয়ারিতে চাঁদের বেশ কাছাকাছি চলে গিয়েছিল, এবং এটি তার অবস্থান থেকে কক্ষপথ পরিবর্তন করে।

বিল গ্রে নসার অর্থায়নে স্পেস অবজারভেশন প্রোগ্রাম এবং প্লুটো প্রজেক্টে কাজ করছেন, সেখানে গাণিতিক সফটওয়্যার থেকে মহাকাশে গ্রহাণু এবং অন্যান্য বস্তুর গতিপথ গণনা করা হয়।

রকেটটি চাঁদের কাছাকাছি চলে যাওয়ার এক সপ্তাহ পরে বিল গ্রে আবার এটি পর্যবেক্ষণ করেন এবং হিসাব করে এটি চাঁদে পতিত হওয়ার সময় ও গতি নির্ধারণ করেন। গ্রে বলেন, এটি আগামী ৪ মার্চ চাঁদের অন্ধকার দিকে ঘন্টায় ৫ হাজার ৫০০ মাইল (৯ হাজার কিলোমিটার) বেগে পতিত ও বিধ্বস্ত হবে।

গ্রে এই বুস্টারটি পর্যবেক্ষণে অ্যামেচার জ্যোতির্বিজ্ঞানীদের যুক্ত থাকার আহবান জানিয়েছিলেন এবং বুস্টারটির পরিণতি সম্পর্কে নিশ্চিত করেন। গ্রে গত ১৫ বছর ধরে মহাকাশে ভ্রাম্যমান বস্তু ট্যাকিং করে আসছেন। সূত্র: বিবিসি ও এএফপি