সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৫
শিরোনাম :
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

করোনায় হ্রাস পেতে পারে শ্রবণশক্তি: গবেষণা

অনলাইন ডেস্ক  করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পরেও অনেকে কান নিয়ে সমস্যার শিকার হচ্ছেন।

বর্তমানে করোনায় আক্রান্তদের শারীরিক উপসর্গ আগের দু’বছরের তুলনায় তুলনামূলকভাবে অনেকটা কম। খবর হিন্দুস্তান টাইমসের।

করোনা থেকে সেরে ওঠার পরেও শারীরিক সমস্যাগুলি দীর্ঘস্থায়ী হচ্ছে। বিশেষজ্ঞরা যাকে ‘লং কোভিড’ বলে চিহ্নিত করেছেন।

তবে সাম্প্রতিককালের একটি গবেষণা বলছে, সর্দি-কাশি, জ্বর, গলা ব্যথার মতো শারীরিক উপসর্গগুলির পাশাপাশি অনেকেই শ্রবণশক্তিও হারিয়ে ফেলছেন।

এই সমস্যাটি আক্রান্ত থাকাকালীন অথবা কোভিড-পরবর্তী সময়েও দেখা যেতে পারে।

নিউইয়র্কের ইউনিভার্সিটি অব বাফেলো এবং বস্টনের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের আই অ্যান্ড ইয়ার ইনস্টিটিউট-এর গবেষকরা এই গবেষণাটি করেছেন।

গবেষণা বলছে, কোভিড আক্রান্ত ব্যক্তিরা কানে ব্যথা, কানের ভিতর ভোঁ ভোঁ আওয়াজ, এমনকি এবং শ্রবণশক্তি হ্রাসের মতো শারীরিক উপসর্গের সম্মুখীন হচ্ছেন।

ভাইরাস থেকে মুক্ত হওয়ার পরেও অনেকে এই কানের সমস্যায় ভুগছেন। তবে কোভিডের নতুন রূপ ওমিক্রন আক্রান্তদের মধ্যে এই উপসর্গটি এখনও পর্যন্ত দেখা যায়নি।

কোভিড আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে ৮ থেকে ১৫ শতাংশ মানুষের এই শ্রবণশক্তি হ্রাস বা কানে ব্যথার মতো কিছু উপসর্গ দেখা দিচ্ছে, যা এক দিকে বিরক্তিকর এবং পাশাপাশি উদ্বেগজনকও বটে।

চিকিৎসকরা বলছেন, কোভিডের দ্বিতীয় তরঙ্গেও বেশ কিছু মানুষ শ্রবণ সমস্যার মুখোমুখি হয়েছেন। করোনা ভাইরাস কানের সোয়ান কোষগুলিতে প্রভাব ফেলতে সক্ষম।

আক্রান্ত অবস্থায় কানের সমস্যা দেখা দিলে সবার আগে একজন বিশেষঞ্জ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি।