শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০৬
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

১২ বছর হলে নিবন্ধন ছাড়াই টিকা নেয়া যাবে

ডেস্করিপোর্ট  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা ১২ বছর পার করেছে অথচ টিকা নেয়নি তারা কেন্দ্রে গেলেই টিকা নিতে পারবে। তাদের নিবন্ধনের প্রয়োজন হবে না।

সোমবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। এ সময় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে অক্সিজেন জেনারেটরের উদ্বোধনসহ দেশের চারটি হাসপাতালে ১২০টি ডায়ালাইসিস শয্যার উদ্বোধন করেন তিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত সব মিলিয়ে ১৭ কোটির বেশি টিকা আমরা দিয়েছি। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছে ১০ কোটির বেশি মানুষ। আমাদের হাতে ১০ কোটি ডোজ টিকা আছে, কিন্তু অনেকে টিকা নেননি।

এ কারণে ১২ বছরের বেশি বয়সীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন না থাকলেও শুধু নাম, বয়স ও মোবাইল নম্বর দিয়ে টিকা নিতে পারবে।

মন্ত্রী বলেন, ডায়ালাইসিস নিয়ে কয়েক দিন আগে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। এগুলো ভুল। যে সংবাদ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, তা থেকে বিরত থাকতে হবে।