বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৯
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

মমতা ঝড়ে বিধ্বস্ত পশ্চিমবঙ্গের চার পৌরসভা

অনলাইন ডেস্ক  শনিবার পশ্চিমবঙ্গের চার পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়। সোমবার ফলপ্রকাশ হচ্ছে। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগরের লড়াইয়ে অধিকাংশ ওয়ার্ডে জয়ের মুখে শাসকদল তৃণমূল। শিলিগুড়ি ছাড়া বাকি তিন পৌরসভা ছিল তৃণমূলেরই দখলে। এবার শিলিগুড়ি পৌরও বামদের হাত থেকে ঘাসফুল শিবির ছিনিয়ে নেবে বলেই আশা শাসকদলের।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টা থেকে চলছে গণনা। প্রতিটি গণনাকেন্দ্রের বাইরে মোতায়েন বাড়তি পুলিশ।

সর্বশেষ খবর অনুযায়ী আসানসোলের ১০৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৯১টি, বিজেপি ৭টি, কংগ্রেস ৩টি ও অন্যান্যরা ৩টি ওয়ার্ডে জয়ী হয়েছে।

শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩৭টি, বিজেপি ৫টি, বামফ্রন্ট ৪টি ও কংগ্রেস ১টি আসনে জয়ী হয়েছে অথবা এগিয়ে রয়েছে।

বিধাননগর করপোরেশনের ৪১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩৯টি, কংগ্রেস ১টি ও অন্য দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে।

চন্দননগর পৌর করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩১টি ও বামফ্রন্ট ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে।

ভোটের ফলাফলের প্রাথমিক প্রতিক্রিয়ায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ভোট হয়নি। ভোট লুট হয়েছে।