শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:১২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

সবক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে পার্বত্যাঞ্চল

ডেস্করিপোর্ট  পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ এখন আগের মত পিছিয়ে নেই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটন সবক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে পার্বত্যাঞ্চল।

শনিবার সকালে বান্দরবান সদরের কালাঘাটা এলাকায় উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে ৩৪ কোটি টাকা ব্যয়ে চারটি সড়ক, ব্রিজ নির্মাণ উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।

তিনি বলেন, পার্বত্যবাসীরা উন্নয়ন চাই, বর্তমান সরকারও উন্নয়ন বান্ধব সরকার। পর্বতবাসীর উন্নয়নে নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু সশস্ত্র একটি গোষ্ঠি পাহাড়ের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করছে। সশস্ত্র গোষ্ঠীর কারণে বাধাগ্রস্ত পাহাড়ের উন্নয়ন।

এসময় অন্যদের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা আফরিন মোস্তফা, এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিত দাস, আওয়ামী লীগের পৌর শাখার সভাপতি অমল কান্তি দাস, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উন্নয়ন কাজগুলো হচ্ছে এলজিইডি অর্থায়নে আট কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে, শিশু পরিবারের সামনে থেকে বাহাদুর নগর ও ছাইঙা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক কার্পেটিং, এক কোটি প্রায় ৯৩ লাখ টাকা ব্যয়ে নতুন ব্রিজ থেকে বড়ুয়াটেক পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ, ছয় কোটি প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়ে তারাছা ইউপি অফিস রুটে ৯৯ মিটার গার্ডার ব্রিজ নির্মাণ, ১৪ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে তারাছা ইউপি ইটের সড়ক নির্মাণ এবং তিন কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে রোয়াংছড়ি ঘেরাও সড়ক নির্মাণ।

এদিকে উদ্বোধনের পর বালাঘাটায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী।