শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:০৭
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বরিশালে সার্জেন্ট কিবরিয়া পুলিশ বক্সের উদ্ধোধন

ডেস্করিপোর্ট  বরিশালে সার্জেন্ট কিবরিয়া পুলিশ বক্সের উদ্বোধন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।

রবিবার (২০ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হিরন পয়েন্টে নিহত সার্জেন্ট কিবরিয়ার স্মরণে এই পুলিশ বক্সের উদ্বোধন করা হয়।

পুলিশ বক্সের নির্মাণে সার্বিক তত্বাবধানে ছিলেন বিএমপি ট্রাফিক পুলিশের ডিসি এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বিএমপি এডিশনাল কমিশনার ক্রাইম এন্ড অপস এনামুল হক, ডিসি হেড কোয়াটার মোঃ নজরুল ইসলাম,ডিসি সাপ্লাই এন্ড লজিস্টিক জুলফিকার আলি হায়দার,ডিসি দক্ষিন আলী আশরাফ ভূঞা,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ ফজলুল করিম ফজলু,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক শেখ মোঃ সেলিম,বিএমপি পুলিশের ষ্টাফ অফিসার মোঃ ইব্রাহীম, বন্দর থানার ওসি আসাদুজ্জামান,ট্রাফিক পুলিশের টি আই আবদুর রহিম,টি আই বিদ্যুৎ চন্দ্র দে,টি আই জিয়াউর রহমান,টি আই সোহেল সহ অন্যান্যরা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন নিহত সার্জেন্ট কিবরিয়ার বাবা ইউনুস আলি সর্দার, মা শাহিদা বেগম, স্ত্রী সার্জেন্ট মৌসুমি ও ছেলে এস এম ওহীসহ পরিবারের সদস্যরা। সার্জেন্ট কিবরিয়ার নামে পুলিশ বক্স নির্মাণ করায় বিএমপি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কিবরিয়ার পরিবারবর্গ।

উল্লেখ্য ২০১৯ সালের ১৫ই জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে সার্জেন্ট কিবরিয়া ডিউটিরত অবস্থায় একটি ট্রাক থামাতে সিগনাল দেন এ সময় ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সার্জেন্ট কিবরিয়া তার মোটরসাইকেল নিয়ে ট্রাকটিকে আটক করার চেষ্টাকালে ট্রাকটি সার্জেন্ট কিবরিয়াকে চাপা দেয়।
পরে স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় সার্জেন্ট কিবরিয়াকে হাসপাতালে নেন। পরদিন ১৬ জুলাই ঢাকায় চিকিৎসারত অবস্থায় সার্জেন্ট কিবরিয়া মারা যান।