শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:০১
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

রমজানে কম দামে ১ কোটি হতদরিদ্র পরিবারকে খাদ্যপণ্য দেওয়া হবে

ডেস্করিপোর্ট  রমজান সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এক কোটি হতদরিদ্র পরিবারকে এবার টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে পেঁয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা- এই ছয়টি পণ্য দেওয়া হবে।

রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে রমজান মাসে ১ কোটি হতদরিদ্র পরিবারকে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে পেঁয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা এই ছয়টি পণ্য দেওয়া হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ৫০ লাখ নয়, ১ কোটি মানুষকে সেই ব্যবস্থায় আনতে। আমরা সরকারিভাবে চেষ্টা করছি রমজানকে সামনে রেখে ১ কোটি মানুষকে আমরা পেঁয়াজ, তেল, ডাল, চিনিসহ এ জাতীয় সামগ্রী দেবো সাশ্রয়ী মূল্যে। আগে যেভাবে টাকাটা দেওয়া হয়েছে সেই লিস্ট তো আছেই। প্রতিটি ইউনিয়নে টিসিবির মাধ্যমে শুরু করা হবে, সেখান থেকে তারা সংগ্রহ করে নেবে। যে চারটা পণ্য আমরা দেই সেটার সঙ্গে রমজান মাসে খেজুর ও ছোলা যোগ হবে।

সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ভোজ্য তেলের দাম আমরা বাড়িয়েছি, কারণ ৯০ ভাগ তেল আমরা ইমপোর্ট করি। আন্তর্জাতিক বাজারে সেই ভোজ্য তেলের দাম বেড়েছে। কন্টেইনার ভাড়া বেড়েছে এর সঙ্গে সামঞ্জস্য রেখে যদি আমরা ঠিক না করে দিই তাহলে তো ব্যবসায়ীরা তেল আনবেই না।

এজন্য ট্যারিফ কমিশন আছে তারা বসে আন্তর্জাতিক বাজারের ১০ দিন ১৫ দিনের প্রাইজ ফিক্সআপ করে। সব দেখে একটি প্রাইজ ফিক্স করা হয় যেটা হওয়া উচিত। আপনারা জানেন তেলের দাম আন্তর্জাতিক বাজারে ১০ বছর আগে যেটা ছিল সেটা এখন ডাবল হয়েছে। এখন যদি আমরা বলি দাম বাড়াতে পারবে না তাহলে তারা (ব্যবসায়ীরা) আমদানি করবে না। আমদানি না করলে তো আরও বড় ধরনের ক্রাইসিস হয়ে যাবে।